× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ইন্টারনেটের ওপর বিভিন্ন দেশের সরকারের নজরদারি

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অনেক দেশের সরকারই নাগরিকসহ বিভিন্ন বিষয়ে কড়াকড়ি করে রেখেছে। গোপন গোয়েন্দা নজরদারিও চলে অনেক ক্ষেত্রে। এসব ক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে। ইন্টারনেটের ওপর বিভিন্ন দেশের সরকারের নজরদারি সম্পর্কে একটি প্রতিবেদন করেছে প্রভাবশালী সাময়িকী ‘টাইম’।

যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক প্রতিষ্ঠান ‘ফ্রিডম হাউজ’-এর গবেষণার বরাত দিয়ে টাইম জানিয়েছে, বিশ্বের ৬১ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এমন দেশে বসবাস করে যেখানে সরকারের সমালোচনা নিষিদ্ধ বা এর ওপর কড়াকড়ি আছে। সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত একটি সম্মেলনে ওই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

কোনো দেশের সরকার ইন্টারনেটে কোন কোন বিষয়গুলো বেশি পরীক্ষা করে গবেষণায় এর একটি তালিকা করা হয়েছে, যার মধ্যে আছে সরকারের প্রতি সমালোচনা, দুর্নীতির অভিযোগ, বিরোধীদলীয় কোনো মন্তব্য, ব্যঙ্গ করে কোনো মন্তব্য, ধর্ম নিয়ে নিন্দা, সামাজিক, অর্থনৈতিক বা অন্য কোনো মন্তব্য, সংখ্যালঘুদের বিষয়ে কোনো তথ্য। এ ছাড়া অনেক ইন্টারনেটে প্রকাশ সংবাদ, মন্তব্য, সন্ত্রাসী মন্তব্য।

উল্লিখিত বিষয়ের ক্ষেত্রে ইন্টারনেটে বিশ্বের দেশগুলোর নিয়ন্ত্রণের তালিকায় শীর্ষে আছে ইথিওপিয়া। এর পরপরই তালিকায় থাকা দেশগুলো হলো ইরান, চীন, সুইডেন, তুরস্ক,  মিসর, রাশিয়া, সৌদি আরব। তালিকার ৫১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৬তম।

ইন্টারনেটে কম নিয়ন্ত্রণ থাকা বিশ্বের দেশগুলো হলো আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও এস্তোনিয়া।


এ ক্যটাগরির আরো খবর..