× Banner
সর্বশেষ
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জলবায়ুর নিষ্ঠুর শাস্তি মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে দক্ষিঞ্চল, লাখো মানুষের অস্তিত্বের লড়াই ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,ব্যবসায়ীকে জরিমানা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – পরিবেশমন্ত্রী উপকূলের শ্যামনগরে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া অনুষ্ঠিত পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

ডেস্ক

ইতিহাসকে হাতছানি দিয়ে ফিরলেন সাইফ-সৌম্য

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
ইতিহাসকে হাতছানি দিয়ে ফিরলেন সাইফ-সৌম্য

সিরিজ নির্ধারণী ম্যাচে ঝড় তুলে ফিফটি হাঁকিয়েছেন এ দুই ওপেনার। কাছাকাছি ছিলেন সেঞ্চুরিরও। তবে সুযোগটি কাজে লাগাতে পারেননি তারা। দুজনেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তাতে ভাঙে ১৭৬ রানের জুটি।

সিরিজের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের হয়ে রেকর্ড গড়ার পর আউট হন সাইফ। ৭২ বলে ৬ ছক্কা ও ৬ চারের মারে ৮০ রান করে রস্টন চেজের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

 মিরপুরে এর আগে বাংলাদেশিদের মধ্যে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান ছিল এনামুল হক ও ইমরুল কায়েসের দখলে। ২০১৪ সালে মার্চে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ১৫০ রান করেছিলেন তারা।

 এদিকে সাইফের বিদায়ের কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন সৌম্যও। তিনি সেঞ্চুরি থেকে মাত্র ৯ রানে দূরে ছিলেন। ৮৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে আকিল হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২৮.১ ওভারে ১৮১ রানের বিনিময়ে ২ উইকেট হারায় বাংলাদেশ।

 সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৪ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টাই হওয়ার পর সুপার ওভারে জিতেছিল উইন্ডিজ। আজ শেষ ম্যাচটি যারা জিতবে তারা সিরিজ দখলে নেবে।

  সৌম্য ও সাইফের বিদায়ের পর ক্রিজে এসেছে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হোসেন হৃদয়।

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

 ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), আকিম অগাস্তে, শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, আকিল হোসেন, খারি পিয়েরে, গুদাকেশ মোতি।


এ ক্যটাগরির আরো খবর..