ইট বোঝাই পাঁচ চাকার ট্রলি মধুমতি নদীতে

মধুখালী প্রতিনিধি মোঃ সহিদুল ইসলাম: গত ২৬-১১-২০১৫ ইং তারিখ বৃহস্পতিবার বিকালে রাজধরপুর গ্রামের হাফিজার শেখের ছেলে মোঃ সুজন শেখ রাজধরপুর মাইশা এন্টারপ্রাইজের ইটভাটা থেকে স্যলো চালিত ইঞ্জিনে পাঁচ চাকার ট্রলি ভর্তি ইট নিয়ে কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামের মোঃ মান্নান মোল্যার বাড়ীতে যাওয়ার পথে গন্ধখালী মোঃ আইয়ুব শেখের বাড়ীর সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নদীর পাড় ভেঙ্গে গাড়িটি নদীতে চলে যায়। এক পর্যায়ে সুজন প্রানে  বেচে গেলেন। তার হাতে প্রচন্ড আঘাত লেগেছে।

খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখা গেল মোঃ আইয়ুব শেখ তার বাড়ীর রাস্তা পাঠকাঠি দিয়ে ঘিরে রাখার কারনে এবং রাস্তা নদীতে ধসে যাওয়ায় ঘটনাটি ঘটেছে । এই ইউনিয়নের ফুলবাড়ী, গন্ধখালী, গ্রামের মানুষেরা ্একত্রিত হয়ে দাবি তোলেন তাদের এই নদী ভাঙ্গন রোধ, রাস্তা সংস্কার, একান্ত প্রয়োজন। কারন বীরশ্রেষ্ঠ স্মৃতি যাদুঘরে যাওয়ার একমাত্র এই প্রধান সড়ক-ই। এই সড়কের বর্তমান অবস্থা বেহাল দশা এবং ঝুকিপূর্ন তাই এই রাস্তা দিয়ে সাধারন মানুষ এবং যানবাহন নিয়ে যাতে সুন্দরভাবে আসা যাওয়া করতে পারেন এই আশা করেন। ২ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ নুরুননাহার বেগম বলেন  সরকারের দৃষ্টি ছারা কোনক্রমেই রাস্তা মেরামত করা ও নদী ভাঙ্গন রোধ করা সম্ভব নহে। তাই এই রাস্তা নিয়ে ইউনিয়নের জনসাধারন চরম হতাশায় ভুগছেন এবং বলেন ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক, চেয়ারম্যান, মেম্বার, এবং উর্ধতন কতৃপক্ষের পক্ষের কোন সু-দৃষ্টি নেই।

তাই অত্র গ্রামের জন সাধারন আশার দাবি নিয়ে আছেন কবে তাদের নদীতে বাঁধ এবং নদীন ভাঙ্গনের গ্রাস থেকে মুক্তি পাবে। এই আশায় মাননীয় সংসদ সদস্য এবং উন্নয়নের রুপকার জননেতা আঃ রহমানের উন্নতির ছোয়ায় পথ চেয়ে রাস্তায় দারিয়ে আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।