× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

তালা উপজেলা পরিষদে সাংবাদিক সম্মেলন

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি: গতকাল শুক্রবার বিকেল ৪টায় তালা উপজেলা পরিষদ কক্ষে এক সাংবাদিক সম্মেলন আহবান করেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

সাংবাদিকদের নিকট লিখিত বক্তব্যে তিনি বলেন, তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সদস্য সমাপ্ত ইউপি নির্বাচনে পরাজিত হয়ে গত ২৩ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাবে আহুত সাংবাদিক সম্মেলনে যে লিখিত বক্তব্য তিনি উপস্থাপন করেছেন কিংবা ২৪ মার্চ তালা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপি প্রদান করেছেন- এসকল বক্তব্য মিথ্যা, কল্পনা প্রসুত, মনগড়া ও বাস্তবতা বর্জিত। তিনি বলেন, তার নিজের গর্হিত অপরাধ ও অপকর্ম সমূহ ঢাকতে অন্যের উপর দোষারোপ করে চলেছেন।

ওয়ার্কাস পার্টি থেকে নিজ অপকর্মের দায়ে বহিস্কৃত হয়ে আওয়ামীলীগে যোগদানের পর থেকেই আওয়ামীলীগ রাজনীতিতে সর্বসময়ে দ্বিধাদ্বদ্ধ ও ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তালার খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী প্রণব ঘোষ বাবলু তার ব্যক্তিগত অযোগ্যতা, ইউনিয়নবাসীর উপর বিগত দিনে সীমাহীন নির্যাতন, জেল জুলুম সহ দালালী, পুলিশি হয়রানী ইত্যাদি কারনে ইউনিয়নবাসীকে অতিষ্ট করে তোলায় জনগন তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

নির্বাচনে পরাজয়ের পর নিজের অপকর্ম ঢাকতে সে এখন আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তিনি প্রকৃত সত্য ঘটনা অন্বেষনে দলীয় ভাবে কিংবা গোপনে গোয়েন্দা সংস্থার দ্বারা তদন্ত অন্তে দোষী ব্যক্তিদের চি‎িহ্নত করে শাস্তির দাবী জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..