× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ইউরো চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি বেড়েছে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপে এবার দলসংখ্যা বেড়ে হয়েছে ২৪টি। দল বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রাইজমানিও। ২০১২ সালে পোল্যান্ড ও ইউক্রেনে আয়োজিত ইউরোর সর্বমোট প্রাইজমানি ছিল ১৯৬ মিলিয়ন ইউরো। ২০১৬ সালে ফ্রান্সে ২৪টি দল নিয়ে বসছে টুর্নামেন্টটির এবারের আসর। এই আসরে প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৩০১ মিলিয়ন ইউরো।

এবার শুধু ইউরোতে অংশগ্রহণ করে প্রতিটি দেশ পাচ্ছে ৮০ লাখ ইউরো। গ্রুপ পর্বে একটি জয়েই তারা পাবে ১০ লাখ ইউরো, ড্রয়ে থাকছে ৫ লাখ ইউরো। নকআউট পর্বের জন্য প্রাইজমানি আরো বেশি। শেষ ষোলোতে পা রাখা প্রতিটি দলের জন্য থাকছে ১৫ লাখ ইউরো। কোয়ার্টার ফাইনাল বা শেষ আটে যেতে পারলে ২৫ লাখ ইউরো। সেমিফাইনালের ৪টি দলের প্রত্যেকে পাবে ৬৫ লাখ ইউরো।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৮ মিলিয়ন ইউরো। আর রানার আপ দল পাবে ৫ মিলিয়ন ইউরো। তবে চ্যাম্পিয়ন দল যদি তাদের গ্রুপপর্বের তিনটি ম্যাচেই জয় পায় তাহলে তাদের মোট প্রাইজমানি হবে ২৭ মিলিয়ন ইউরো। ২০১২ সালে যা ছিল ২৩.৫ মিলিয়ন ইউরো।

তথ্যসূত্র : উয়েফা ও এএফপি।


এ ক্যটাগরির আরো খবর..