× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত?

ডেস্ক

শীতের যেসব সব্জি ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
ইউরিক অ্যাসিড কমাতে

যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তাদের শীতে সমস্যা আরও বাড়ে। ফলে গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়, অস্থিসন্ধি ফুলে যায়। কেউ কেউ নড়াচড়া পর্যন্ত করতে পারেন না। বিশেষজ্ঞদের মতে, শীতে শুধু ইউরিক অ্যাসিড নয় বাতের ব্যথাও বাড়ে।

শীত মৌসুমে কিছু শাকসবজি ইউরিক অ্যাসিডের সমস্যা কমাতে সাহায্য করে—

পালং শাক : শীতে অনেক বেশি পালং শাক খাওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, এই শাকে পিউরিন খুব কম পরিমাণে পাওয়া যায়। এই কারণেই গাউটের সমস্যা হয় না। এ ছাড়াও পালং শাক আয়রনের একটি ভালো উৎস, যা রক্তস্বল্পতা নিরাময় করতে পারে।

ব্রকলি : যারা গাউটের সমস্যায় ভুগছেন তাদের জন্য ব্রকলি সবচেয়ে ভালো বিকল্প। এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘সি’ পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার খেলে গেঁটেবাত আক্রমণ কমাতে সাহায্য করতে পারে। ভিটামিন ‘সি’ শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ভূমিকা রাখে।

শসা : শসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি শরীর থেকে ইউরিক অ্যাসিড বের করে দিতেও সহায়ক। যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তাদের জন্যও শসা দারুণ উপকারী।

মটরশুটি : মটরশুটি প্রোটিনের একটি বড় উৎস। এটি ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায় না এবং গাউটের আক্রমণ থেকেও রক্ষা করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..