× Banner
সর্বশেষ
সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল

ইংল্যান্ডের হয়ে খেলবেন পাকিস্তানি বোলার!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

ক্রিকেট ডেস্কঃ ক্রিকেটে পাকিস্তানি বোলারদের কদরই আলাদা। একের পর এক বিশ্বমানের বোলার তুলে এনেছে পাকিস্তান। ওয়াসিম আকরাম বা মোহাম্মদ আমির- পাক বোলাররা ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নিয়েছেন। আর সম্ভবত এই কারণেই পাক দল ব্যাটিংয়ের থেকে বোলিংয়ের ওপর বেশি নির্ভরশীল। পাকিস্তানের এমনই একজন বোলারের নাম জুনাইদ খান। তাকে দলের হয়ে বোলিং করতে দেখতে পছন্দ করেন পাকিস্তান সমর্থকরা। বাঁহাতি এই বোলার দেশের হয়ে ৭১ টি উইকেট নিয়েছেন।

কিন্তু তিনি দীর্ঘদিন ঘরে দলের বাইরে। আর তা নিয়ে একেবারেই খুশি নন জুনেইদ। পাক নির্বাচক কমিটির প্রধান ইনজামাম-উল-হক অবশ্য বলেছেন, চোটের কারণে পুরোপুরি ছন্দে নেই জুনাইদ। তাই তাকে দলে নেয়া যাচ্ছে না। কিন্তু এই যুক্তি মানতে নারাজ জুনেইদ।

সম্প্রতি এক বিবৃতিতে জুনাইদ পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি পুরো ফিট, অনুশীলনও পুরোমাত্রায় করছি। বুঝতে পারছি না, আমাকে দলে ডাকা হচ্ছে না কেন। এতে আমি হতাশ এবং খুব খারাপ লাগছে। আমি ইংল্যান্ডের হয়ে খেলতে তৈরি। আর এজন্য যদি ওই দেশে পাঁচ বছর থেকে নাগরিকত্ব অর্জন করতে হয়, তাহলেও আমি রাজি।


এ ক্যটাগরির আরো খবর..