× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

আ.লীগ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে : আমীর খসরু

admin
হালনাগাদ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যে পথে চলছে, তাতে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট বাংলাদেশের ৪৬ বছরের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনার সভায় এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আমীর খসরু বলেন, ‘বাকশালের মাধ্যমে উনারা (আওয়ামী লীগ) নিজেদের অস্তিত্বটা নিজেরাই বিলীন করে দিয়েছিলেন এবং সেই অস্তিত্ব ফিরিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আর এখন উনারা যেই পথে চলছেন, আবারও কিন্তু আওয়ামী লীগ রাজনীতিক দল হিসেবে অস্তিত্ব হারিয়ে ফেলছে। সুতরাং আমি অনুরোধ করব, নিজের কথা চিন্তা করুন।’

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেন, আগামী নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না। তার জবাবেই আমীর খসরু এমন মন্তব্য করেন।

এ সময় বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিএনপির সময়ে বিদ্যুৎ ও গ্যাসের যে দাম ছিল, সে তুলনায় আওয়ামী লীগের সময়ে বিদ্যুতের দাম ২০০ শতাংশ ও গ্যাসের দাম ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আওয়ামী লীগ সমর্থিত রেন্টাল ও কুইক রেন্টাল ব্যবসায়ীদের মুনাফা দিতেই বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। পাশাপাশি সরকারের চরম সমন্বয়হীনতার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে।


এ ক্যটাগরির আরো খবর..