× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

আড়পাড়া কামারখালী এম.ইউ.এন ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin
হালনাগাদ: শনিবার, ৩ মার্চ, ২০১৮

মধুখালী প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া কামারখালী এম.ইউ.এন ফাজিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান ২০১৮ শনিবার দিনব্যাপী মাদরাসা মাঠ প্রাঙ্গনে গভনিং বডির সভাপতি ও মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্ভোধন করেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা।

উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনজুর হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম মন্ডল,আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ ছালাম মন্ডল, সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা। যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব মোঃ শফিউর রহমান, মোঃ ইদ্রিস আলী মোল্যা পান্নু, পিটিএ কমিটির সভাপতি গভনিং বডির অভিভাবক সদস্য মোঃ শহিদুল ইসলাম, মওলানা আঃ সাত্তার মোল্যা, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকালে পুরস্কার বিতরন করেন মাদরাসার অধ্যক্ষ খন্দকার মোঃ নাজিম উদ্দিন, দাতা সদস্য আঃ সাত্তার বিশ্বাস, গভনিং বডির সদস্য, অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি বর্গসহ পিটিএ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে দিন ভর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোঃ আতাউর রহমান মিয়া, মোঃ আছাদুজ্জামান বিশ্বাস পান্না , ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও অভিভাবক সদস্য এবং স্কাউট দলের সদস্য সদস্যাবৃন্দ। সবশেষে অত্র মাদরাসার অধ্যক্ষ, শিক্ষার্থী, এবং ক্রীড়া অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..