আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক দিবস ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের পি.টি.এ. কমিটির সভাপতি মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু এর সভাপতিত্বে শনিবার সকালে আড়পাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের নিয়ে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এক অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য দেন সুনামধন্য স্কুলের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান। উক্ত অভিভাবক দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি কাজী মতিউল ইসলাম (মুরাদ), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, সাবেক চেয়ারম্যান ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান (বাবু) আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা, স্কুলের দাতা সদস্য ও বালিয়াকান্দী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মৃধা মোহাম্মাদ এহতেশাম হায়দার ।

এ ছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোঃ সাদেকুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোঃ আশিকুর রহমান,আরাফাত রহমান,সাদিয়া ইসলাম, তুসী ইসলাম। অভিভাবক ও অভিভাবক সদস্যদের মধ্যে বক্তব্য দেন সঞ্জিত সরকার, সুমাইয়া ইয়াসমিন, মৃধা নাজিরুল ইসলাম (নান্নু),শেখ মোঃ রইজ উদ্দীন । পরে স্কুলের ৬ষ্ঠ শ্রেনী হইতে দশম শ্রেনীর ১০০জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৯৯,০০০(নিরানব্বই হাজার) টাকা বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান করেন কাজী সুফিয়া-মোতাহার কল্যাণ ট্রাস্টের পলিচালক, আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান, প্রতিষ্ঠানের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার কাজী মমিনুল ইসলামের পক্ষে তারই ছোট ভাই কাজী মতিউল ইসলাম (মুরাদ)।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া স্কুলের (অবঃ) শিক্ষক মোঃ রুহল আমিন মোল্যা, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ ইদ্রিস আলী মোল্যা (পান্নু), আড়পাড়া স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, অভিভাবক সদস্য মোঃ রুহল আমিন মোল্যা, এবং আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি অনীল কুমার বিশ্বাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।সবশেষে পি.টি.এ. কমিটির সভাপতি মৃধা বদিউজ্জামান(বাবলু) সবার উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য পেশ করে অভিভাবক দিবস শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।