কাগজ জাদুঘরে-বইপত্রে থাক আসুন ডিজিটাল হই -মোস্তাফা জব্বার

কাগজ জাদুঘরে-বইপত্রে থাক আসুন ডিজিটাল হই -মোস্তাফা জব্বার

পরিবেশের কারণেও কাগজ ব্যবহার না করা ভালো। বন সাফ করতে হয় কাগজ বানাতে, যা মানবজাতি কখনও মেনে নিতে পারে না। একটি ডিজিটাল যন্ত্র কাগজের সবচেয়ে উত্তম বিকল্প। আসুন ডিজিটাল হই। কাগজ জাদুঘরে-বইপত্রে থাক বলে মন্তব্য জানালেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ শুক্রবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে এ কথা জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর সেই পোস্ট পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো—

‘কবে যে কাগজে লিখেছিলাম, সেটি ভুলে গেছি। মাঝেমধ্যে কাগজে সই করতে হয় কিন্তু লেখাতো হয় না। আমি যে বলি কাগজের সভ্যতা সমাপ্ত হচ্ছে, এটি কি তারই লক্ষ্মণ?

পরিবেশের কারণেও কাগজ ব্যবহার না করা ভালো। বন সাফ করতে হয় কাগজ বানাতে, যা মানবজাতি কখনও মেনে নিতে পারে না। একটি ডিজিটাল যন্ত্র কাগজের সবচেয়ে উত্তম বিকল্প। আসুন ডিজিটাল হই। কাগজ জাদুঘরে-বইপত্রে থাক।

মোস্তাফা জব্বার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য পরিচিত হলেও তার কর্মকাণ্ড কেবল এই জগতেই সীমিত নয়। তিনি শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের ব্যাপারেও অবিরাম কাজ করে যাচ্ছেন। তার মাইলফলক কাজের মধ্যে রয়েছে কম্পিউটারে বাংলাভাষার প্রয়োগ, প্রচলন ও বিকাশের যুগান্তকারী বিপ্লব সাধন করা, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার। তথ্যপ্রযুক্তি ও সাধারণ বিষয়ের ওপর অনেকগুলো বইয়ের লেখক, কলামিস্ট ও সমাজকর্মী জনাব মোস্তাফা জব্বার এরই মাঝে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেকগুলো পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি গত ৭ জানুয়ারি ২০১৯ তারিখ দ্বিতীয়বারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।