আসামীর আঘাতে সিআইডি কর্মকর্তা আহত

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের সিআইডি কর্মকর্তা মোঃ শামীম বালিয়াডাঙ্গী থানার মামলার আসামীর আঘাতে আহত হওয়ার ঘটনায় স্থাণীয়দের সহযোগিতায় দুই জনকে আটক করে থানা হাজতে পাঠান হয়েছে।

সিআইডি সুত্রমতে, ৯ই সেপ্টেম্বর’১৭ তারিখের পর্ণ্যগ্রাফী ও নারী শিশু নির্যাতন দমন আইনের ৪নং মামলার তদন্তকাজে বালিয়াডাঙ্গী যান সিআইডি কর্মকর্তা মো. শামীম ও রবিউল ইসলাম। বিবাদীপক্ষ বিষয়টি আঁচ করতে পেরে সিআইডি কর্মকর্তার পিছু নেয়। আরেকটি মামলার তদন্ত কাজে সিআইডি কর্মকর্তাদ্বয় রাণীশংকৈল যাত্রী ছাউনী মোড়ে আসেন।

এমন সময় বালিয়াডাঙ্গীর গোছিয়া গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে সহিদ(৪৮) ও তার ছেলে সায়েম ওরফে সায়েম রানা(২৪) তদন্তকাজে বাধা প্রদান, মামলার ডকেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ও অশালীন আপত্তিকর কথাবার্তা বলতে থাকে।

এক পর্যায়ে সিআইডি কর্মকর্তাকে কিল ঘুষি মারে এবং মাথায় হেলমেট দিয়ে আঘাত করার চেষ্টা করে। স্থাণীয়দের সহযোগিতায় তাদের আটক করে রাণীশংকৈল থানা হাজতে প্রেরণ ও ২০শে জানুয়ারী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং ২১। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে মারধরের ঘটনার সত্যতা মিলেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।