দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:
“ভূমির বিধান জেনে রাখুন, প্রতারণা থেকে বিরত থাকুন” এ শ্লোগানকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে  দেবীগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা করেছে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে দিবসের তাৎর্পয তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাছুদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যানদ্বয় পরিমল দে সরকার, লুৎফুন নাহার লাকী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ স ম নুরুজ্জামান প্রমুখ। এ সময় সভায় সরকারী- বেসরকারী সংস্থার কর্মকর্তা- কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, তহশিলদার, সাংবাদকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।