নিজস্ব সংবাদদাতা, এপ্রিল ৩,২০১৭- কামালনগর উপজিলার মারকাস মসজিদ থেকে ১৫ জন শিবির নেতা কর্মীকে বামাল গ্রেপ্তার করেছে কামালনগর থানার পুলিশ। গোপন সুত্রে খবর খবর পেয়ে মসজিদে গোপন আড্ডা থেকে অতি গোপনীয় মিটিং চলাকালীন পুলিশ ওই নাশকতা ঘটানোর পরিকল্পনাকারী শিবির নেতা কর্মীদের আটক করে।
মসজিদের পিছনে লুকিয়ে রাখা ৫টি মোটর বাইক ও প্রচুর জঙ্গিবাদ প্রচারনামুলক বইপত্র পুলিশের হাতে আসে। বাইকগুলির আসল মালিকের সন্ধান চলছে। পুলিশের সন্দেহ বাইকের নাম্বারগুলি জাল। কি ধরনের নাশকতা ঘটাতে এমন গোপন মিটিং মসজিদে চলছিল তার জন্য জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের আচমকা তল্লাশিতে মসজিদের গোপন মিটিং থেকে গ্রেপ্তার হয় কামালনগর উপজিলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, উপজিলা জামায়ত আমীর মাওলানা নুরুদ্দিন, জিলা জামায়তের প্রচার সচিব মহসিন কবির মুরাদ। কামালনগর থানার বড় দারোগা অকুল চন্দ্র বিশ্বাস বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান যে অভিযুক্তদের যথাবিহিত বিচারের আওতায় এনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে।




