পাটকেলঘাটার ভৈরব নগর রাস্তা যেন মরন ফাঁদঃ দূর্ঘটনার আশঙ্কা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা ॥   পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের ভৈরবনগর জামে মসজিদের সামনে রাস্তাটি যেন মরন ফাঁদ । যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা । উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার জনসাধারন ।

সরজমিনে গিয়ে দেখা যায়, নগরঘাটা ইউনিয়নের ভৈরবনগর জামে মসজিদের সামনে হাজার হাজার মানুষের চলাচলের রাস্তাটির নির্মিত ছোট ব্রীজটির অর্ধেক এর বেশী অংশ ভাংগা । গত ১মাস আগে ট্রাক যাওয়ার সময় রাস্তাটি ভেংগে যায় । অদ্যবধি মেরামতের কোন লক্ষণ দেখছেন না পথচারিরা । এর ফলে প্রতিনিয়ত হচ্ছে দূর্ঘটনা । রাস্তার কোন বাতি না থাকার ফলে রাস্তাদিয়ে চলাচল করার সময় জীবব বিপন্ন হচ্ছে অনেকের । গত ১ মাসেরও বেশী হয়েছে ব্রিজটি ভেংগে গেছে ।

স্থানীয় মসজিদের মুসুল্লি সহ রাস্তা দিয়ে চলাচলকারী ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপুকে জানানো হয়েছে বলে জানায় । এখনও পর্যন্ত মেরামতের কোন আশা দেখছেন না তারা । এদিকে আনুমানিক গত ১২/১৩ দিন আগে সন্ধ্যায় ব্রিজটির উপর দিয়ে চলার সময় অন্ধকারে সাইকেল সহকারে একজন পথচারী ব্রিজের ভিতরে চলে যায় । কোন রকম প্রানে বাঁচলেও কাছে থাকা মোবাইল ফোনটি গর্তের ভিতর পড়ে যায় । অনেক চেষ্টা করেও ফোনটি উদ্ধার করা যায়নি । ২০/২৫ ফুট চওড়া রাস্তাটি দিয়ে এখন একটি ভ্যানও চলতে পারছে না ।

এ বিষয়ে ভৈরব নগর মসজিদের ইমাম মাওলানা মোঃ ইবাদুল হক বলেন, ব্রিজটি ভাংগার সাথে সাথে আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি । তিনি বলেছেন উপজেলা চেয়ারম্যান মহোদয়কে জানানো হয়েছে । কাজটি হয়ে যাবে । তবে কবে হবে সেটা জানিনা । রাত্রে লোকজন চলাচলের সময় প্রতিনিয়ত দূর্ঘটনা হচ্ছে । দ্রুতগতিতে ব্রিজটির সংস্কার করা প্রয়োজন । এমনই কথা বলছিলেন,ভৈরব এলাকার মসজিদের মুসুল্লি অবসরপ্রাপ্ত শিক্ষক মোল্লা সাঈদ মোড়ল,মোঃ আব্দুল হামিদ,আমিন উদ্দিন মোড়ল,মোঃ রফিকুল ইসলাম,মোনতাজ হোসেনসহ একাধিক ব্যক্তি ।

এ বিষয়ে নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু বলেন,ব্রিজটির বিষয়ে মাপ দিয়ে ঢাকাতে পাঠানো হয়েছে । আশা করি অতি দ্রুত সমাস্যার সমাধান হবে । এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসিম বলেন,কার্যক্রম চলছে । বরাদ্ধ আসলে করা হবে । এ বিষয়ে তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন,আমি বিষয়টি জানি । অতিদ্রুত ব্রিজটির ভেংগে ফেলে নতুনভাবে করা হবে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।