মহেশপুর থানার ওসি প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২০ জানুয়ারি’২০১৮ঃ  ঝিনাইদহ মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির হোসেন চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, প্রশাসনিক কাজে অবহেলার কারণে মহেশপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শনিাবার সকালে খুলনা রেঞ্জ ডিআইজির নির্দেশক্রমে তাকে ঝিনাইদহ থেকে খুলনা পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি মধ্যরাতে মহেশপুর উপজেলা পুরন্দরপুর এলাকায় সোনার তরী পরিবহন থেকে একদল ডাকাত স্বর্ণ চোরাচালানীদের কাছ থেকে ৬৫ পিস স্বর্ণের বার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মহেশপুর থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরে গত ৭ ও ৮ জানুয়ারি পর্যায়ক্রমে দুই এসআইসহ ৮ পুলিশ প্রত্যাহার করা হয়। এছাড়া ১৯ জানুয়ারি শুক্রবার ভোরে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই জনকে আটক করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।