× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন ১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি – এসএম জিলানী  ঝিকরগাছায় শিশুদের শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত, তবুও বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বহাল তবিয়তে মহেশপুরে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার যশোর- নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ সাতক্ষীরায় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ‎বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত ৩ সন্তানের জনক লিটন, চিকিৎসায় আকুল মানবিক আবেদন সুমি আক্তার মিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিচার দাবিতে শিক্ষার্থী-স্বজনদের বিক্ষোভ ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ, কর্মসংস্থান হবে ২ হাজার মানুষের

আশুলিয়ায় তরুণীকে গণধর্ষণ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সাভারের আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় এক তরুণী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণকারীরা ওই তরুণীর কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে রবিবার রাতে অভিযান চালিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে আটক করে আশুলিয়া থানা পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয় বলেও জানায় পুলিশ।

আটকরা হলেন— আশুলিয়া থানার পাড়াগ্রাম এলাকার মজিবর বেপারির ছেলে মো. অকলাক বেপারি (২৭), আমান দেওয়ানের ছেলে রিয়াদ দেওয়ান (২২), সাধুপাড়া এলাকার মো. আলী শশুরের ছেলে রাকিব ওরফে বাদল (২৭) ও একই থানার নিশ্চিন্তপুর এলাকার লিয়াকত আলী মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (২৪)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই তরুণী শনিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর থেকে মিরপুরের নিজ বাসায় ফিলছিলেন। ফেরার পথে চার বখাটে তাকে জোরপূর্বক একটি ফাঁকা বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে ভর্তি করে। তিনি আরও বলেন, ‘পরে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে চার ধর্ষককে আটক করা হয়। তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..