আশা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সারা মাশরুম শিমু (২১) নামে ওই শিক্ষার্থীর লাশ গতকাল শুক্রবার বিকেলে বাড়ির দরজা ভেঙে উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, সারা বিবিএ’র ছাত্রী ছিলেন। তিনি বাবর রোড-১৩/বি/২/বি ভবনের তৃতীয় তলায় মেসে থাকতেন। ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবার নাম আবদুল মান্নান প্রামাণিক। গ্রামের বাড়ি রংপুর সদর থানার মেডিকেল কলেজের পূর্ব পাশে। কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন এমন প্রশ্নের জবাবে এসআই বলেন, টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে এটি হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। লাশটি অর্ধগলিত, অর্থাৎ তিনি দুই-তিন দিন আগে গলায় ফাঁস দিতে পারেন। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।