× Banner
সর্বশেষ
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নারায়ণগঞ্জের জেরা বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমুদ্রসৈকতে পর্যটকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে হেলথ সেন্টার স্থাপনের উদ্যোগ নিতে হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ভালুকায় ‘টেকাব’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সনদ ও ঋণ বিতরণ সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে – স্থানীয় সরকার মন্ত্রী এআই প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে — তথ্য প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গঠনের আহ্বান তথ্যমন্ত্রীর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে লভ্যাংশের ৩ কোটি ৭০ লাখ টাকা প্রদান করলো পদ্মা অয়েল পিএলসি

আশাশুনিতে সেফটিট্যাংক পরিস্কার করার সময় শিক্ষক সহ তিন জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি, সাতক্ষীরাঃ আশাশুনিতে সেফটি ট্যাংক পরিষ্কার করতে যেয়ে বাতাসে অক্সিজেন কমে যাওয়ায় এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পুঁইজালা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের পুঁইজালা গ্রামের লক্ষীকান্ত সানার ছেলে ও পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা (৫৬), একই গ্রামের পরিমল সানার ছেলে তপন কুমার সানা (৪০) ও সোনা দাসের ছেলে মদন দাস (৩০)।

চন্দন সানা জানান, সেফটি ট্যাংক পরিষ্কারের জন্য সুইপার মদন দাস সকাল থেকে কাজ শুরু করেন। সকাল ৯টার দিকে তার কোন সাড়া না পাওয়ায় বাবা জগদীশ সানা সেফটি ট্যাংকের ভিতরে দেখতে থাকেন। বাবার কোন সাড়া না পাওয়ায় তার চাচাত ভাই তপন সানা সেফটি ট্যাঙ্কের ভিতর মুখ ঢোকান।

কিছুক্ষণ পর তার কোন সাড়া না মেলায় পরে তারা জানতে পারেন ট্যাংকের ভিতর বাতাসে অক্সিজের কমে যাওয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে একে একে তিনজন মুমুর্ষ অবস্থায় অবস্থান করছেন। তবে তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক বিধান মন্ডলের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর একটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..