গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে মৎস্য পোনা অবমুক্তি কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য অধিদপ্তরের আয়োজন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিফাত আমিন এমপি। প্রধান অতিথি বলেন আমরা মাছে ভাতে বাঙ্গালী। মাছ আমাদের অর্থনীতিতে দেশের রাজস্ব খাতে সিংগ ভাগ অবদান রাখে।
মাছ থেকে আমরা প্রচুর আমিষ পাই। প্রতিদিনই খাদ্যর তালিকায় আমরা ছোট বড় মাছ রাখি। তাই আমরা কোন জলাশয় ফেলে না রেখে মৎস্য মাছ করে নিজেকে ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারি। আমরা যে যে অবস্থানে আছি সকলকে মাছ চাষে আরও উদ্বুধ করতে হবে। তিনি আরও বলেন আশাশুনির মানুষকে আমি প্রাণের চেয়ে বেশি ভালবাসি, তাদের সুখে দুঃখে সর্ব সময়ে সাথে আছি এবং থাকব। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সুষমা সুলতানা।ওই সময় উপস্থিত ছিলেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আ’লীগ নেতা ঢালী সামছুল আলম, ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবীর সুমন, সম্পাদক মনিরুজ্জামান বিপুল, ইউপি সদস্য তহমিনা রহিম প্রমুখ। আলোচনা শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি রিফাত আমিন এমপি।




