× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মৌলভীবাজারে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন অনুষ্টিত

admin
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ আমাদের দেশ, আমরাই গড়বো, জঙ্গিবাদের ঠাঁই -এদেশে নাই, এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির আয়োজনে রবিবার (২৮ আগষ্ট) স্থানীয় কোর্ট পয়েন্টে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এক মানববন্ধন অনুষ্টিত হয়।

মৌলভীবাজার আইনজীবি সমিতির সভাপতি এড. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরেল আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পাবলিক প্রসিকিউটর এড. আজাদুর রহমান,প্রবীন আইনজীবি এড. মুজিবুর রহমান মুজিব, আইনজীবি সমিতির নেতা পিযূস কান্তি সেন, তপন পাল তপু, জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা সারাদেশব্যাপি ঘটে যাওয়া সকল সন্ত্রাসী জঙ্গি কর্মকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, আজ আর শুধু প্রশাসনের দিকে তাকিয়ে থাকলেই চলবে না, এই সংকট কালে আমাদের সকল শ্রেনী পেশার জনতাকে ঐক্যবদ্ধভাবে এই জঙ্গিবাদের প্রতিরোধ করতে হবে, এই বাংলায় জঙ্গিবাদের ঠাঁই হবে না, এ বিষয়ে সরকারকেও আরো কঠোর হওয়ার আহব্বান জানান তারা। এসময় উক্ত মানববন্ধনে মৌলভীবাজার আইনজীবি সমিতির সকল নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..