× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

আশাশুনিতে ইজারাপ্রাপ্ত জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে এক ভূমিহীন পরিবারকে ইজারাপ্রাপ্ত জমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের অসহায় দীনমজুর রফিকুল ইসলাম তার স্ত্রী শাহিলী খাতুন পরিবার নিয়ে ৩ বছর আগে হাটখোলা সংলগ্ন এলাকায় গাজীপুর মৌজায় ৫১১ নং দাগে ভূমিহীন হিস্যামতে সরকারি খাস জমিতে বসবাস শুরু করে।

তারা জমিটি ডিসিআর নেয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা তদবির চালিয়ে আসছিল। এর মধ্যে একই গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্যার ৩ পুত্র হাসানুর রহমান, জিল্লুর রহমান ও মিজানুর রহমান উক্ত সম্পত্তি নিজেদের স্বত্তদখলীয় দাবী করে ভূমিহীন শাহিলীকে ভুল বুঝিয়ে ৩ অক্টোবর’১৬ তারিখে তার নামে দানপত্রের একটি ২৫০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে ( কঞ ৮২৮০৬৮৪-৮৫ ও কঙ ৭৮৫০৮২১) অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। অঙ্গীকারনামায় তারা লম্বায় ৩০ হাত ও প্রস্থ্যে ২৫ হাত জমি হস্তান্তর করলেও তাতে কোন এস,এ দাগ- খতিয়ান, ডিপি ও হাল দাগের কোন উল্লেখ করেননি।

অপরদিকে দানের কথা উল্লেখ থাকলেও উক্ত জমি বাবদ তারা শাহিলীর কাছ থেকে নগদ ৮৮ হাজার টাকা পণ নিয়েছেন বলে জানা গেছে। শাহিলী জমিদাতাদের কাছ থেকে কাগজপত্র দাবি করলে দাতারা কোন কিছু দেখাতে পারেনি। শাহিলী তহশীল অফিসে যোগাযোগ করে জানতে পারে জমিদাতারা তাকে সরকারি খাস সম্পত্তি দানের নামে বিক্রি করেছেন। উপায় না পেয়ে সে উক্ত সম্পত্তি পেতে ভূমি অফিসে ইজারার জন্য আবেদন করেন।

ভূমি অফিস তাকে ১৬ জানুয়ারী’১৭ তারিখে ১৬৫৩/১৪২৩ নং একসনা ইজারা কেস মুলে ৫১১ দাগের মধ্যে ৫০ শতক জমি ইজারা প্রদান করেন। কিন্তু ভিটাবাড়ির ২ শতক বাদে বাকি জমি বুঝে নিতে গেলে ও উক্ত ৮৮ হাজার টাকা ফেরত চাইলে জমিদাতারা ক্ষিপ্ত হয়ে ভূমিহীন পরিবারটিকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। নিরুপায় হয়ে শাহিলী খাতুন গত বুধবার মৃত হাবিবুর রহমানের পুত্র জিল্লুর রহমান, আমিনুর ও হাসিবকে বিবাদি করে উপজেলা নির্বাহি কর্মকর্তা সুষমা সুলতানা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলকে বিষয়টি আইনানুগভাবে নিস্পত্তির জন্য প্রেরন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..