× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

আবু নাসের হুসাইন, সালথা

আ’লীগকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -লাবু চৌধুরী এমপি

Dutta
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
saltha

ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। বাংলাদেশ একটি কল্যানময়ী রাষ্ট্র। আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও জনগণের সরকার। আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।
বুধবার (১১ অক্টোবর)) দুপুর ১২ টায় ফরিদপুরের নগরকান্দা  উপজেলার চরযশোরদী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সামাজিক সম্প্রীতি কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি লাবু চৌধুরী এসব কথা বলেন।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও সুসংগঠিত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য নেতাকর্মী সহ জনগনের প্রতি উদাত্ত আহবান জানান।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মইনুল হকের সভাপতিত্বে ফ্রী মেডিকেল ক্যাম্প, ঔষধ বিতরণ, ভিজিডি ও টিসিবি মাল বিতরণ ও সামাজিক সম্প্রীতি কমিটির মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান  মনিরুজ্জামান সরদার,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, চরযশোরদী ইউনিয়ন আ:লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সাহেব ফকির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ খান সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..