দি নিউজ ডেস্কঃ ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের উপর দেশ ভাগের সময়ই হিন্দু মুসলমানদের আলাদা দেশে পাঠানো উচিৎ ছিল বলে মন্তব্য করলেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং। তার কথায় এটা হলে আর সংখ্যালঘুদের অন্য দেশে অত্যাচারিত হতে হতোনা।
বিহারের পূর্ণিয়ায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। স্বাভাবিকভাবেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। নতুন করে বিরোধধীদের নিশানায় মোদী সরকার। একদিকে নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশ জুড়ে বিক্ষোভ চলছে, তখন তিনি বলেন, ‘১৯৪৭-এ জিন্না মুসলিম রাষ্ট্রের উদ্যোগ নিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষেরা যদি তখন মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দিতেন আর হিন্দুদের ভারতে নিয়ে চলে আসতেন, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হত না।
একসময় এই গিরিরাজ সিং বলেছিলেন, যেখানে যেখানে হিন্দুদের সংখ্যা কমে গেছে সেখানে সেখানে সামাজিক সম্প্রতি নষ্ট হয়েছে। তা সে কেরালার মাল্লপুরম হোক, বিহারের কিষাণগঞ্জ হোক, উত্তর প্রদেশের কৈরানা অথবা বিহারের রানিসাগর বা ভোজপুর জেলা হোক। এরকম বহু উদাহরণ আছে। এসব জায়গায় উন্নয়ন ও সামাজিক সম্প্রীতির ভালো সূচক নেই। এজন্য এ নিয়ে বিতর্ক হওয়া উচিত ও আইন তৈরি করা উচিত।





