× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

আবু নাসের, ফরিদপুর ব্যুরো

আলফাডাঙ্গায় ভূয়া ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কানরাদন্ড

ACP
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
ভূয়া ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কানরাদন্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. মামুন-অর-রশিদ নামে এক ভূয়া ডাক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই ভূয়া ডাক্তার বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
বুধবার (৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা পৌর সদরের শরীফ মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তার মো. মামুন-অর-রশিদকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো. মামুন-অর-রশিদ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর সনদ ব্যতীত রোগী ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ডাক্তার লিখেন। এতে সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য ও জীবনহানির আশঙ্কা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক এর সত্যতা নিশ্চিত করে বলেন, শরীফ মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ারের মালিক মো. মামুন-অর-রশিদ ডাক্তার পরিচয় দিয়ে ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সেইসাথে ডেন্টাল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ বাত-ব্যাথার ঔষুধ বিক্রি করে আসছিল। তাই ভূয়া ডাক্তার সেজে মানুষের সঙ্গে প্রতারণা করার দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..