ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যবিশপ মজেস কস্তা মৃত্যুবরণ

ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যবিশপ মজেস কস্তা মৃত্যুবরণ

ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু আর্যবিশপ মজেস কস্তা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৯ বছর।

আজ সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই ধর্মীয় ব্যক্তিত্ব।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ জানান, মস্তিস্কের রক্তক্ষরণে আর্যবিশপ মজেস কস্তা মৃত্যুবরণ করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাথরঘাটার রাণী জপমালা গির্জায় তার মরদেহ শেষ শ্রদ্ধার জন্য রাখা হবে। বিকেল ৩টায় তাকে সমাহিত করা হবে।

আর্যবিশপ মাজেস কস্তা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু ছিলেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে। রাজনীতিক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।