× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ

কৃষিতে বাজেট বৃদ্ধির দাবিতে ঝিনাইদহ থেকে প্রধানমন্ত্রীর কাছে আড়াই হাজার খোলা চিঠি প্রেরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ কৃষিতে বাজেট বৃদ্ধির দাবিতে ঝিনাইদহ থেকে প্রধানমন্ত্রীর কাছে  আড়াই হাজার খোলা চিঠি প্রেরণ করা হয়েছে। সিএসআরএল, গ্রো, অক্সফাম এর সহযোগিতায় সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে আড়াই হাজার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, কৃষক,কৃষাণী, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, ছাত্র-ছাত্রী, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ খোলা চিঠি প্রেরণ করেন।

প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে  খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে জাতীয় বাজেটে মোট বাজেট বৃদ্ধির নূন্যতম-সমনুপাতিক হারে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি এবং মূল্য সহায়তা ভর্তুকি বাবদ মোট কৃষি উৎপাদনের ১০ শতাংশ বরাদ্দ নীতি প্রনয়ণের দাবি জানানো হয়েছে।

খোলা চিঠিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ খাদ্য নিরাপত্তার প্রধানতম উৎস দেশের কৃষিঃ কৃষিতে মোট শ্রম শক্তির প্রায় ৫০ ভাগ নিয়োজিতঃ আর জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কৃষি সমসময় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। গত ৭ বছরে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে মহাজোট সরকার অতীতের যেকোন সরকারের চেয়ে অনেকগুন ভাল পদক্ষেপ নিয়েছে। কিন্তু পদক্ষেপ গুলো প্রায়ই একে বারের জন্য বা সাময়িকভাবে নেয়া হয়েছে।

সরকারের সপ্তম পঞ্চ বার্ষিক পরিকল্পনা দলিলে স্বীকার করা হয়েছে যে, শস্য উৎপাদন উপখাতের ধান উৎপাদন ছাড়া কৃষিতে সরকারের ৬ষ্ঠ পঞ্চ বার্ষিক পরিকল্পনার আর কোন লক্ষমাত্রা অর্জিত হয়নি। এও বলা হয়েছে যে, পরিকল্পনা বাস্তবায়নে বাজেটে শতাংশের হিসেবে কৃষিতে বরাদ্দের পরিমান কমেছে আশংকাজনকহারেঃ

জানাযায়, গত ৪ বছরে কৃষির মূল খাতে বরাদ্দ কমেছে ১৫% আর কৃষি ভর্তুকি কমেছে ২৫%। যদিও এসময় মোট বাজেট বেড়েছে ৭০%। আমরা মনে করি প্রত্যাশিত হারে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য কৃষিতে উচ্চহারে প্রবৃদ্ধি দরকার আর তার জন্য দরকার কৃষিতে সরকারি বর্ধিত বিনিয়োগ।


এ ক্যটাগরির আরো খবর..