আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ২৩ডিসেম্বর’১৭ : ঝিনাইদহের কালীগঞ্জে পৌরসভার ভাসমান টিকাকেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন (২য় রাউন্ড) এর শুভ সুচনা অনুষ্টিত হয়েছে।
শনিবার সকালে কালীগঞ্জ পৌর বাসটার্মিনাল কোটচাঁদপুর রোড সংলগ্ন পৌরসভার ভাসমান টিকাকেন্দ্রে শুভ সুচনা অনুষ্টিত হয়। কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলীর সভাপতিত্বে শুভ সুচনা অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার ।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা হুসাইন শাফায়াত, পৌরসভার সচিব মুস্তাক আহমেদ, যুবলীগ নেতা শিবলী নোমানী প্রমখ।
অনুষ্টানটি পরিচালনা করেন পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর কবির। পৌরসভার ৬টি ভাসমান টিকা কেন্দ্র ও ৩টি স্থায়ী টিকা কেন্দ্রসহ ৪১টি টিকা কেন্দ্রে প্রায় ১০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সীশিশু ১১৩৮ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়াসীশিশু ৮৫৫১ জন রয়েছে।