যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৬২ লাখ যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে

যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৬২ লাখ যুবককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে

শরীয়তপুর, ২৯ ফাল্গুন (১৪ মার্চ): মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত যুবকদের প্রশিক্ষণের আওতায়  আনা হয়েছে। এ পর্যন্ত ৬২ লাখ যুবক প্রশিক্ষণ পেয়েছে। তাদের মধ্যে ২২ লাখ যুবক স¦াবলম্বী হয়েছে। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে এ পর্যন্ত দুই হাজার ৪৭ কোটি টাকার ঋণ দেয়া হয়েছে। বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

          আজ শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজন ও জেলা পরিষদের সহযোগিতায় ‘যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক এক সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, মুজিববর্ষ উপলক্ষে মন্ত্রণালয় ১০০টি প্রসেসিং প্ল্যান উদ্বোধন করবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কাঁচামাল, রবি শস্যের মৌসুম না থাকলেও উদোক্তারা ন্যায্য মূল্য পাবেন। মাছও এর আওতায় আনা হয়েছে। এসব পণ্য ১-৫ বছর পর্যন্ত সংরক্ষণে রাখা যাবে।

          জাহিদ হাসান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যার উদ্যোগেই পদ্মাসেতু আজ দৃশ্যমান। সেতু চালু হলে শরীয়তপুরে কারখানা হবে। এখানকার জীবনযাত্রা আরো উন্নত হবে। এখানকার যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সরকার কর্মসংস্থানও বাড়াতে পারবে।

          শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন  শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের এমপি নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান। জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।