× Banner
সর্বশেষ
নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত

কুমিল্লা ও নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

কুমিল্লার চান্দিনায় ও নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লা ও নারায়ণগঞ্জে এই দুর্ঘটনা ঘটে।সকালে কুমিল্লার চান্দিনা উপজেলায় কুটুম্বপুর এলাকায় কাভার্ডভ্যানচাপায় তিন পথচারী নিহত হন।

নিহতরা হলেন- উপজেলার কুটুম্বপুর গ্রামের উত্তরপাড়া এলাকার কাজী রফিকুল ইসলাম (৬০), মহরম আলী (৭৫) ও আব্দুল মতিন (৬৫)।

হাইওয়ে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মনিরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানটি কুটুম্বপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ ও চালকে আটক করা হয়েছে।

অপরদিকে আজ সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌ-বাহিনীর ক্যাম্পের সামনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি দুইজন নিহত হয়ে ছেন। এসময় আহত হয়েছে আরও ৩ জন।

নিহতরা হলেন- আলীগঞ্জের মৃত মোকলেছ শেখের ছেলে মোতাচ্ছের ও আলী হোসেন। আর আহত হয়েছেন শ্রী শুভ বাড়ৈ, শিশু মীম আক্তার ও আয়েশা। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুল হোসেন জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী আনন্দ পরিবহন পাগলা নৌ-বাহিনীর ক্যাম্পের সামনে পৌছলে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..