আরার গোবিন্দপুর স্কুলে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসএমসি সভাপতি সাজ্জাদুল হক টিটুলের সভাপতিত্বে সভায় ইউপি সদস্য রুহুল আমিন সরদার, বীরমুক্তিযোদ্ধা শফিউল্লাহ সরদার, এসএমসি সদস্য আজহারুল ইসলাম, অভিভাবক কমিটির সভাপতি তানভীর হোসেন, প্রধান শিক্ষক ইসমত আরা বেগম, সহকারী শিক্ষক তানজিলা খাতুন, অনুকূল চন্দ্র দেবনাথ, মনোরঞ্জন মন্ডল, ন্যাশনাল সার্ভিস কর্মী মনোয়ার বেগম, লতা রাণী রায়, নবদীপ কুমার, আশা শিক্ষা সেবিকা নাজমুন নাহার সুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

মোনাজাত ও সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক তরিকুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।