গোপালগঞ্জ ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় প্রস্তুত

গোপালগঞ্জ ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় প্রস্তুত
অংকন তালুকদার:  গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুতি কমিটির এক জরুরি সভা হয়। সভায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা সভাপতিত্ব করেন।
এ সময় প্রশাসনের কর্মকর্তা এবং পাঁচ ইউএনও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসন এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সব ইউএনও’র মাধ্যমে মাইকিং করে সাধারণ জনগণকে সচেতন করা হয়েছে। সেই সঙ্গে ১৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী সাইক্লোন শেল্টার হিসেবে ও  ১টি করে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবী দল প্রস্তুত কারা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।