আমি এই রায়ে দুঃখিত, কিন্তু আমি এটা মেনে নিচ্ছি : ইমরান খান

আমি এই রায়ে দুঃখিত, কিন্তু আমি এটা মেনে নিচ্ছি  :  ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

একই সঙ্গে জাতীয় পরিষদ পুনর্গঠন এবং স্পিকারকে অধিবেশন ডাকার নির্দেশ দেওয়া হয়।

এরই প্রেক্ষিতে জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার (৮ এপ্রিল) রাতে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, আমি এই রায়ে দুঃখিত, কিন্তু আমি এটা মেনে নিচ্ছি।

ভাষণে সুপ্রিম কোর্টের রায় নিয়ে ইমরান বলেন, ‘আমি আদালতের সিদ্ধান্তকে সম্মান করি। তবে আদালত তাড়াহুড়ো করে যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমি দুঃখিত। রায় দেওয়ার আগে বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি দেখা উচিত ছিল সুপ্রিম কোর্টের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।