× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

পিআইডি

আমাদের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন -স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
বন্ধুপ্রতিম রাষ্ট্র

“চীন আমাদের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। স্বাস্থ্যখাতে চীন সরকারের এ ধরনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে।” বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

৩০ জুলাই বুধবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন সরকারের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে স্বাস্থ্য খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে রংপুর বিভাগে চীনের সহায়তায় ১,০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জন্য মোবাইল হাসপাতাল সেবা চালু, এবং সারা দেশে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস মেশিন সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীন সরকার কেবল অবকাঠামো নির্মাণ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না; এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়েও সহায়তা করবে।

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “বাংলাদেশের সকল বিভাগীয় হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালসমূহে অচিরেই ১,২০০ ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে কিডনি রোগীদের দীর্ঘমেয়াদি কষ্ট অনেকাংশে কমবে। এ উদ্যোগ বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবদ্বয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, চীন দূতাবাসের কর্মকর্তাগণ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) প্রতিনিধিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..