× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

আঞ্চলিক প্রতিনিধি

আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি চারজন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা

উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১২ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। সোমবার (১২ মে) দিবাগত রাত এগারোটা থেকে এই অনশন কর্মসূচি শুরু হলেও মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত রাষ্ট্রপক্ষের কোনো সাড়া মেলেনি।এরমধ্যে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে রবিউল ইসলাম নামের একজন গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুর দুইটার দিকে আরও তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছেন।

শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. তানজিন হোসাইন বলেন, ১২ মে রাত থেকে না খেয়ে থাকা, শরীরে পানিশূন্যতা এবং অতিরিক্ত গরমে রক্তচাপ কমে যাওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরেছে। আপাতত তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের স্পষ্ট ঘোষণা, উপাচার্যকে না সরানো পর্যন্ত তারা অনশন ভাঙবেন না, এমনকি প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও তারা প্রস্তুত রয়েছেন।

অনশনরত শিক্ষার্থী ওয়াহিদুর রহমান ক্ষোভের সাথে বলেন, ভিসি শুচিতা শরমিনের পদত্যাগ না হলে আমার কফিন এখান থেকে যাবে। বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, ২৮ দিন যাবত শিক্ষার্থীরা একজন স্বৈরাচার উপাচার্যের অপসারণের দাবিতে ন্যায্য আন্দোলন করে যাচ্ছে। তাকে সরিয়ে দিতে রাষ্ট্রপক্ষের কী ধরনের বাঁধা রয়েছে তা আমরা বুঝতে পারছি না। অপরদিকে মঙ্গলবার বিকেল সা‌ড়ে চারটা থে‌কে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী‌রা মহাসড়ক অবরোধের মাধ্যমে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্বতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। গত ২৮ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা বরিশাল বিশ্বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..