আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট বন্দী

আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট বন্দী

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘোষণা করেছে একদল সৈন্য। দেশটির জাতীয় টেলিভিশনে অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে তারা। বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করে, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ সরা হয়েছে। এর আগে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেন তার প্রাসাদের রক্ষীরা। এ সময় প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, রক্ষীরা অর্থহীন গণতন্ত্রবিরোধী আন্দোলন শুরু করেছে। প্রেসিডেন্টের পরিবার সদস্যদের প্রেসিডেন্ট প্রাসাদেই রাখা হয়েছে বলেও জানানো হয়।

অভ্যুত্থান ঘোষণা করে কর্নেল আমাদু আবদরামান জানান, দেশে আপনি যে শাসনের সঙ্গে এত দিন ধরে পরিচিত, তার রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিদ্যমান অব্যবস্থাপনার জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া সংবিধান বাতিলের পাশাপাশি সকল প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধ করে দিয়েছেন তারা। এ সময় দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর আরও ৯ জন কর্মকর্তা তাকে ঘিরে ছিলেন।

কর্নেল আমাদু আবদরামান বলেন, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পশ্চিম আফ্রিকার প্রধান আঞ্চলিক ও অর্থনৈতিক জোট ‘ইকোয়াস’ বলেছে, সামরিক অভ্যুত্থান চেষ্টার খবরে তারা উদ্বিগ্ন। এ ঘটনায় জড়িত ‘বিশ্বাসঘাতক’ সেনাদের অবিলম্বে এমন কাজ বন্ধ করার আহ্বান জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। মোহাম্মদ বাজোমের অবিলম্বে মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্র।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।