× Banner
সর্বশেষ
দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক

আজ আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের

Dutta
হালনাগাদ: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Saturday-Horoscope.jpg
Saturday Horoscope

আজ আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল।

মেষ: আপনার নিরন্তর উদ্যোগ আজ আপনাকে সাফল্য এনে দেবে। অধৈর্য্য হলে চলবে না। বিনিয়োগ করার জন্য শুভ দিন। আত্মীয় স্বজনদের বাড়িতে ডাকতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। সেমিনার বা প্রদর্শনীতে যোগ দিয়ে নতুন জ্ঞান লাভ করতে পারেন। আজ দিনটি রোম্যান্টিক ভাবেই কাটবে আপনার। বিবাহিত জীবনে শান্তি বিরাজ করবে।

বৃষ:  স্বাস্থ্য ভালো থাকবে। আজ বন্ধুদের সান্নিধ্যে ভালো সময় কাটাবেন। ঋণ দেবেন না, দিলে আপনার আর্থিক স্থিতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। আপনার প্রেমের স্বপ্ন গুলি আজ পূর্ণ হবে। নিজের সঙ্গে সময় কাটান, নিজের অনুভূতির ব্যাপারে খোলামেলা হবেন না। আজ আপনি স্ত্রী ভালোবাসাকে অন্তরে অনুভব করবেন।

মিথুন:  আজকের দিনটিতে অর্থনৈতিক কিছু ক্ষতি হতে পারে। সঞ্চয় করতে চাইলে পরিবারের সঙ্গে আলোচনা করুন। কিন্তু নেতিবাচকতাকে মনের মধ্যে আসতে দেবেন না। স্বাস্থ্য ভালো রাখার জন্য যোগব্যায়াম করতে পারেন। বন্ধুদের সঙ্গে মিলে একটি আমোদপূর্ণ দিন কাটেতে পারেন। পরিবারকে সময় দিন। আজ আপনি অত্যন্ত সংবেদনশীল থাকবেন। প্রেমে বাধা আসতে পারে। ধর্মকর্ম মনকে শান্ত করতে পারে।

কর্কট: অর্থ সংক্রান্ত কোনো মামলা চললে আজ আদালত আপনার হয়েই রায় দেবে। অসুস্থতা থেকে সেরে উঠবেন আপনি। পরিবারে বিতর্কের সম্ভাবনা রয়েছে। বিরোধ এড়িয়ে চলুন। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নিন। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।

সিংহ:  ভাগ্য আজ আপনার উপর প্রসন্ন। সীমাহীন উদ্যেমে করা প্রতিটি কাজই সফল হবে। ঋণ দিলে নিজেকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে। অতীতের সুখস্মৃতিতে ডুবে থাকবেন আপনি। মনের কথা চেয়ে না রেখে বলেন ফেলুন আজ।

কন্যা:  আজ হাসি মজার মধ্য দিয়েই দিনটি কাটবে। সঙ্গীর সঙ্গে বিকেলে ঘুরতে যেতে পারেন। নিজের প্রিয়জনের সঙ্গে খানিক ঝামেলা মানসিক চাপ বাড়িয়ে তুলবে। টিভি বা মোবাইল থেকে দূরে থাকুন। জীবনে শান্তি চাইলে দাম্পত্য কলহ এড়িয়ে চলতে হবে। পরিবারের সঙ্গে মিলে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।

তুলা: নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন।আপনার গোঁড়া চিন্তা আপনার প্রগতিকে ব্যাহত করছে। তাই মুক্ত ভাবে ভাবতে চেষ্টা করুন। অতিরিক্ত উপার্জনের জন্য নিজের সৃজনশীলতাকে ব্যবহার করতে পারেন। ঘরের কাজগুলি সেরে নেওয়ার জন্য আজ একতি অনুকূল দিন। নিজেকে সময় দিন, এটি আপনাকে খুশি করে তুলবে। একটু চেষ্টা করলেই দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হয়ে উঠতে পারে। খুব কাছের কারও  কাজে হতাশ হতে পারেন।

বৃশ্চিক: অর্থ সঞ্চয় আপনাকে শিখতে হবে। আর্থিক দিক থেকে দিনটি অনুকূল। বাড়ির পড়ে থাকা কাজ গুলি সেরে ফেলুন। তেল মশলা যুক্ত খাবার বাদ দিয়ে ভালো খাবার খান। আজ আপনি কাছের মানুষের সঙ্গ উপভোগ করবেন। সঙ্গীকে দেওয়ার জন্য যথেষ্ট সময় পাবেন আপনি। স্ত্রী আজ আপনার জন্য প্রেমপত্র লিখতে পারেন। অনেক পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু:  স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হোন। অপ্রত্যাশিত ভাবে অর্থাগম হতে পারে। আজ আপনি নিজের সঙ্গে সময় কাটাতে চাইবেন। কে কী ভাবল বা বলল তা নিয়ে ভাবার সময় আজ আপনার নেই। আপনার ভালো গুন নিয়ে বাড়ির বড়রা আলোচনা করতে পারেন। প্রেমে দারুণ মোড় আসতে চলেছে। বিবাহিত জীবনে শান্তি থাকবে।

মকর: নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা জোগান। বাজে খরচ এড়িয়ে চলুন। বেশি কিছু না করেও অন্যের দৃষ্টি আকর্ষণ করবেন আপনি। একজন বিশেষ বন্ধু আপনার দুঃখে সর্বদা পাশে থাকবেন। আজ নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন, স্ত্রী এবং পরিবারকে সময় দিন। আজ আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসেন।

কুম্ভ : অত্যন্ত ব্যাস্ততায় কাটবে দিনটি। নিজেকে সময় দিতে গেলেও অফিসের কাজের চাপে তা সম্ভব হবে না৷ ভালোবাসার মানুষের সঙ্গে ভুলবোঝাবুঝি মিটে যাবে। বিনিয়োগ করার আগে সমস্ত স্কিমগুলি খুঁটিয়ে দেখে নেবেন। আপনার সঙ্গীর কোনো কাজে আপনি বিরক্ত হতে পারেন। তবে দিনটি জীবনসঙ্গীর সঙ্গে অন্যদিনের তুলনায় ভালো কাটবে।

মীণ:  আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন হতে পারে যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। ব্যক্তিগত জীবনের কোনো পরিবর্তন আপনাকে খ্যাতি এনে দেবে। প্রেমিকার খামখেয়ালিপনায় মেজাজ খারাপ হতে পারে।  আজ আপনি সবার মধ্যমণি হয়ে উঠবেন। একেবারে একা সময় কাটাতে চাইলে নিজের অসুবিধার কথা কাউকে বলুন। নাহলে তা বিপদ ডেকে আনতে পারে। গাড়ি সাবধানে চালান।


এ ক্যটাগরির আরো খবর..