আন্দোলন অস্ত্র ব্যবহার করে ইমেজিং টাইগার হয়ে ফিরবে বিএনপি

বিজয় নি‌শ্চিত না হওয়া পর্যন্ত রাজপ‌থে থাকার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহ‌মদ।

আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনি‌টির স্বাধীনতা হ‌লে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘ইভিএম বর্জন : জাতীয় নির্বাচন’ শীর্ষক গোল‌টে‌বিল বৈঠ‌কে বিএনপিপন্থী এই শিক্ষাবিদ এসব কথা ব‌লেন।

‘চোখের সামনে বিজয় দেখতে পাচ্ছি। এখন আমাদের উচিত হবে, শেষ মুহূর্তে সমালোচনায় কান না দিয়ে আন্দোলন নামক অস্ত্র ব্যবহার করা।’

এমাজউদ্দীন আহমদ বলেন, ‘বিজয় চোখের সামনে দেখতে পাচ্ছি। বিএনপি ইমেজিং টাইগার হয়ে আবার ফিরে আসুক, তাহলেই কেবল সরকার পতন সম্ভব। তাই কোনো সমালোচনায় কান না দেওয়া ভালো।’

‘সামনে কঠিন দিন আসছে। আমাদের বিজয় ছিনিয়ে আনতে হলে উচিত হবে যতক্ষণ পর্যন্ত না বিজয় নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকা। আর এই ধারণা সবার মাঝে ধারণ করতে হবে।’

ঢাবির সাবেক উপাচার্য আরো বলেন, ‘সরকার ঐক্য প্রক্রিয়ায় ভীত-সন্ত্রস্ত। তাদের কথায় শালীনতা নেই। এরই মধ্যে হিসাব করে কথা বলার চেতনাও তাঁরা হারিয়ে ফেলেছেন।’

এমাজউদ্দীন বলেন, ‘জাতীয় ঐক্য যেন অক্ষুণ্ণ থাকে, সে জন্য তা আমাদের ৮৮ হাজার গ্রামে ছড়িয়ে দিতে হবে। এই জাতীয় ঐক্যকে কাজে লাগিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, সামনে আমাদের সময় আসছে। খালেদা জিয়া তাঁর পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। একই সঙ্গে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

গত পাঁচ বছরে মেধাভিত্তিক নিয়োগ হয়নি অভিযোগ করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘শুধু সরকারের আনুগত লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষেত্রেও তাই হয়েছে। নির্বাচন সামনে রেখে আমাদের দাবি হবে, তফসিল ঘোষণার আগে সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সামরিক কর্মকর্তাদের পোলিং সেন্টারের কর্তৃত্বে থাকতে হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।