গাছের জন্য বিদ্যালয়ের টিনসেট ঘর ও কোমলমতি ছাত্র-ছাত্রীর পথ চলাচলের চরম ঝুকি

মধুখালী প্রতিনিধিঃ ঢাকা-খুলনা মহাসড়কের দক্ষিণ-উত্তর পার্শ্বে অবস্থিত ৫১নং আড়পাড়া সরকারী ্প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল টি ১৯২৮ সনে স্থাপিত। জানা যায় এই স্কুলে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২৩৯ জন। শিক্ষক-শিক্ষিকা ৫ জন। তবে দেখা যায় শিশু শ্রেণী ও অন্যান্য ছাত্র-ছাত্রীর তুলনায় এই স্কুলে আরো ২ জন শিক্ষক-শিক্ষিকা প্রয়োজন। তবে অভিভাবকদের দাবী স্কুলের মাঠে বিশাল বড় ৩টি রেন্টিকড়াই গাছ হওয়ার কারণে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা কম।

খবর শুনে সরজমিনে গিয়ে দেখা যায় স্কুল মাঠে বিশাল বড় ৩টি রেন্টিকড়াই গাছ। ঢাল-পালায় স্কুল ঘরটি এবং মাঠ ঘিরে ফেলেছে। ফলে ঝড়-বৃষ্টিতে গাছের ঢাল ভেঙ্গে পড়ে ছাত্র-ছাত্রীর ক্ষতি হতে পারে। আবার গাছের ডাল-পালা ভেঙ্গে এবং পাতা পড়ে টিনের চাল দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এব্যাপারে উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা মোছাঃ ফাতেমা বেগম এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমার স্কুলের প্রধান সমস্যা হল এই ৩টি রেন্টিকড়াই গাছ। কারণ কড়াই গাছের পাতায় স্কুলের টিনের ঘরের চরম ক্ষতি হচ্ছে। তাছাড়া স্কুলের মাঠে ছাত্র-ছাত্রীদের চলাফেরায় চরম ক্ষতি হতে পারে।

স্কুলের বর্তমান সভাপতি ও ২নং ওয়ার্ডের আড়পাড়া ইউনিয়নের ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ বলেন স্কুলের ্উপর এত বড় বিশাল রেন্টিকড়াই গাছ হওয়ার জন্য স্কুলের ঘরের ক্ষতি ও ঝড় বৃষ্টির দিনে ভারী বর্ষনে গাছের ডাল-পালা ভেঙ্গে কোমলমতি ছাত্র-ছাত্রীদের চলাফেরার মাঝে যেকোন মূহুতে চরম ক্ষতি হতে পারে। তাই সরকারী প্রক্রিয়ায় গাছ ৩টি কাটা একান্ত প্রয়োজন বলে মনে করা হয়। কারণ গত ২/১ বছর আগে ঝড়ে গাছের ডাল-পালা ভেঙ্গে স্কুলের উপর পড়ে স্কুলের চরম ক্ষতি হয়েছে। যাহা মেরামত করতে সরকারের অনেক টাকার ক্ষতি হয়েছে। তার জন্য স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের দাবী গাছ ৩টি কর্তন করে স্কুলের মনোরম পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।