সালথায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভার অয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন, নবকাম পল্লী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, সাংবাদিক আবু নাসের হুসাইন, মনির মোল্যা প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।