বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

ধৈর্য ও আন্তরিকতার সাথে জনগণকে সেবা প্রদান করতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশের জনগণকে ধৈর্য ও আন্তরিকতার সাথে সেবা প্রদান করতে উপজেলা নির্বাহী অফিসারদের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত ৩২ তম ইউএনও ফিটলিস্টভুক্ত কর্মকর্তাদের অরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ বিভিন্ন প্রয়োজনে সরকারি অফিসগুলোতে যায়। এ সময় তারা  তাদের  কাছে দ্রুত ও আন্তরিক সেবা প্রত্যাশা করে। সেবা প্রত্যাশী জনগণ যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদেরকে হাসিমুখে সেবা প্রদানের মনোভাব থাকতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, মাঠ প্রশাসনে কর্মরতদের ওপর সরকারের কঠোর নজরদারি রয়েছে। তারা যদি কোন ধরনের অনিয়ম করে তাহলে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তাই মাঠ প্রশাসনে কর্মরত সকলকে সতর্ক থেকে নিষ্ঠার সাথে জনগণকে সেবা প্রদান করে ‘জনবান্ধব জনপ্রশাসন’ গড়ে তুলতে হবে।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।