রাজিব শর্মা(চট্টগ্রাম প্রতিনিধি)ঃ দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৭নং ইউনিয়নে খিলপাড়া গ্রামে প্রতিবছরের ন্যায়
শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদযাপন করা হবে। আগামি
রবিবার দুপুরে “ধর্ম যার যার, উৎসব সবার”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে
খিলপাড়া জগন্নাথ রথযাত্রা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্টানে নামকীর্তন,
জগন্নাথদেবের ভোগারতি, নগরকীর্তন, গীতাপাঠ সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন
করছেন বলে দি নিউজ কে জানান পরিষদের সহ-সম্পাদক বাবু শ্রী বিজয় কৃষ্ণ
নাথ(বানু)। তিনি আরো জানান, অনুষ্টানের নিরাপত্তা ও স্বেচ্ছায় সহযোগিতার
জন্য ১১ জন বিশিষ্ট স্থানীয় সক্রিয় ব্যক্তিবর্গগণ নিয়ে এই রথযাত্রা পরিষদ
গঠন করা হয়। ১১জন বিশিষ্ট কমিটির সভাপতি বাবু অশ্বিনী নাথ, সহ সম্পাদক
বাদল নাথ,, সাঃ সম্পাদক সাধন নাথ (গীতাপাটক) ও রিটন নাথ (বাবু), অর্থ
সসম্পাদক ডাঃ সুনীল নাথ ও অনান্যদের মধ্যে যারা হলেন পিপুল নাথ, বৈকুন্ঠ
নাথ, সুধীর নাথ, বিপ্লব নাথ ও নয়ন নাথ প্রমূখ।পাশাপাশি জগন্নাথ মহোৎসব
কমিটির সদস্যরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্টানে অংশগ্রহণ করে
জগন্নাথ দেবের রথযাত্রাকে সাফল্যমন্ডিত করে তুলবেন বলে কামনা করেন।
সনাতনধর্মাবলম্বীদের ঐকান্তিক প্রচেষ্টায়
বিশাল বর্ণাঢ্য এ রথযাত্রাটি খিলপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে
শুরু করে হাসপাতাল বা আনোয়ারা শিব বাড়ির মোড় পর্যন্ত পৌছার আশ্বাস দেন
রথযাত্রা পরিষদ। রথযাত্রায় বিপুল সংখ্যক সনাতন ধর্মীরা উপস্থিত
থেকে রথযাত্রাকে অধিক আকর্ষনীয় ও
দৃষ্টিনন্দন করে তুলতে সনাতনী শক্তিকে সাহায্য করার আমন্ত্রণ জানান।




