× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিআইডি

আধুনিক সুবিধাসংবলিত মেডিকেল হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
মেডিকেল হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে ‘১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধাসংবলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একটি ১৫ তলাবিশিষ্ট ছাত্র হোস্টেল এবং দুইটি ১২ তলাবিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিকেল হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ উপলক্ষ্যে বাড়তি কোনো আয়োজন ছিল না। শুধু ফলক উন্মোচন করে মোনাজাতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য অতিথিরা। পরে তিনি  হাসপাতালের ইমার্জেন্সিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় গণমাধ্যমের সাথে আলাপকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, আমাদের শিক্ষার্থীরা পুরোনো ভাঙা হোস্টেলে থেকেছে।  কখন ভবন ভেঙে পড়ে এমন শঙ্কায় ছিল তারা। এরকম অসুবিধা নিয়ে তো আর পড়ালেখা করা যায় না।  তাদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন হোস্টেলের। এটা শুধু দাবি নয়, তাদের অধিকারও। আমাদের ছেলে-মেয়েরা সুন্দর জায়গায় থেকে পড়াশোনা করুক এটাই আমরা চাই। এই হোস্টেল হয়ে উঠুক তাদের নিরাপদ ও আনন্দের জায়গা।  এখানে তাদের সৃজনশীল কর্মকাণ্ড বিকশিত হোক।  আউটডোর কিংবা ইনডোর নানা শারীরিক চর্চা বা খেলাধুলা হোক।

এ সময় উপদেষ্টা রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষানবিশ চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের প্রশংসা করেন।  শ্রেয়ান মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) বা হৃদ্‌যন্ত্র বিকল (হার্ট অ্যাটাক) হওয়া রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ এনেছেন। যার বাজারমূল্য ১৭ কোটি টাকার মতো। তার গবেষণা ও প্রচেষ্টার কারণে নেদারল্যান্ডস থেকে ২ হাজার ৫০০ ভায়াল অ্যাল্টেপ্লেস ইনজেকশন এসেছে।  এরই মধ্যে এসব জীবনরক্ষাকারী ওষুধ প্রয়োগ শুরু হয়েছে। তিনি বলেন, মানুষের জীবনরক্ষায় তার উদ্যোগের কথা আমি পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি।  তার মধ্যে মানুষের প্রতি মমত্ববোধ আছে।  যার কারণে সে উদ্বুদ্ধ হয়েছে। আমি চাই, আমাদের প্রতিটি ছেলে-মেয়ের মধ্যে এই মানবিকতা তৈরি হোক।

উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একটি ১৫ তলাবিশিষ্ট ছাত্র হোস্টেল নির্মাণে ব্যয় হবে ১০১ কোটি ৭৭ লাখ টাকা। এতে বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি আবাসিক রুম থাকবে ৩১২টা যাতে মোট ছাত্র আসন সংখ্যা ৯৩৬। দুইটি ১২ তলাবিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণে ব্যয় হবে ৪৬ কোটি ৫৩ লাখ টাকা। এখানে অন্যান্য সুযোগ-সুবিধার সাথে থাকবে ১৪৪টি আবাসিক রুম যাতে ছাত্রী আসন সংখ্যা ৫০৪।

এ সময় স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মোঃ সারোয়ার বারী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালকসহ সরকারের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..