আদিবাসীদের প্লট বরাদ্দে কোন অনিয়ম সহ্য করা হবে না -গণপূর্ত প্রতিমন্ত্রী

আদিবাসীদের প্লট বরাদ্দে কোন অনিয়ম সহ্য করা হবে না -গণপূর্ত প্রতিমন্ত্রী

          গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার আদিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের জন্য প্লট বরাদ্দে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

          আজ ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের জন্য প্লট বরাদ্দ বিষয়ক বিশেষ সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পের শুরুর দিকে প্রকল্প এলাকা নৌকাযোগে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রকল্প এলাকার স্থায়ী অধিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্রতিশ্রুতি দেন যে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পেলে প্রকল্প এলাকার আদিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্লট বরাদ্দের ব্যবস্থা করবেন। প্রধানমন্ত্রীর সে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।

          প্রতিমন্ত্রী আরো বলেন, ২০২০ সালের ডিসেম্বর মাসেই পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার সকল আদিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্থদের মধ্যে প্লট বরাদ্দ দেওয়া হবে। প্রকল্প এলাকার প্রকৃত আদিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তিনি চূড়ান্ত তালিকা প্রণয়নের নির্দেশনা প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।