× Banner
সর্বশেষ
ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিজস্ব প্রতিবেদক

সোমবার থেকে আদালতে যাবেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা-আইনমন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা তাদের চলমান আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আদালতে যাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউসে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূইয়াসহ অন্যান্য আইনজীবীর সঙ্গে বৈঠকে বসেন আইনমন্ত্রী।

পরে আইনমন্ত্রী বলেন, আগামীকাল থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে। আইনজীবীরা কর্মসূচি প্রত্যাহার করে আদালতে যাবেন।

বৈঠকের বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সামছুজ্জামান চৌধুরী কানন বলেন, আলোচনা ফলপ্রসু হয়েছে। আমরা আমাদের দাবিগুলো পূরণ করতে পেরেছি। অচিরেই সাধারণ সভা করে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হবে। তবে কোন কোন দাবি মেনে নেওয়া হয়েছে- সে সম্পর্ক স্পষ্ট করে বলতে চাননি তিনি।

উল্লেখ্য, জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুক এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে গত জানুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছেন আইনজীবীরা।

সর্বশেষ কর্মসূচি অনুযায়ী গত ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আইনজীবীরা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন কর্মসূচি পালন করেন। এরপর ওইদিন সাধারণ সভা করে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফের সকল আদালত বর্জন কর্মসূচি দেয় আইনজীবী সমিতি।


এ ক্যটাগরির আরো খবর..