আদালতে হাজিরা দিলেন মাহমুদুর রহমান মান্না

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রদোহ ও সেনাবাহিনীকে বিদ্রোহের উসকানি দেওয়ার দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আদালতে হাজিরা দিয়েছেন ।

আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুই মামলার হাজিরা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। সকালে মান্না আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেন। পরবর্তী সময়ে ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী দুই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য ১ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহ ও সেনাবাহিনীকে বিদ্রোহের উসকানি দেওয়ার অভিযোগে গুলশান থানায় মান্নার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। মামলার একদিন পর মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে মান্না গত বছরের  ৩০ আগস্ট ও ১০ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন নেন। এরপর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত করা হয়।  লিভ টু আপিল নিষ্পত্তি শেষে গত  বছরের ২৮ নভেম্বর আপিল বিভাগ জামিন বহাল রাখেন। এরপর ১৮ ডিসেম্বর তিনি মুক্তি পান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।