আদর্শলিপি বইটি প্রকাশ করে বিনামূল্যে প্রচারের ইচ্ছে বৈদিক কণ্ঠের

ননী ভূষণ অধিকারীঃ বৈদিক শিক্ষা প্রচারের লক্ষ্যে আদর্শলিপি বইটি আবার প্রকাশ করে বিনামূল্যে বাঙ্গালী শিশুদের হাতে পৌছে দেয়ার প্রতিশ্রুতিতে কাজ শুরু করতে চাচ্ছে বৈদিক কণ্ঠ নামে এক প্রতিষ্ঠান।

আজ ১০ মে শুক্রবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর স্বামীবাগস্থ দি নিউজ অনলাইন পত্রিকার অফিসে বৈদিক শিক্ষা ও যুব সমাজের আদর্শ গঠন শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ অংগীকার ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি বাড়িতে শিশুদের প্রথম পাঠের বই হিসেবে শতাধিক বছরব্যাপী প্রচলিত ছিল সীতানাথ বসাকের আদর্শলিপি। আজকাল সেই শিশুপাঠ্য থেকে হারিয়ে গেছে বইটি। বইটি ছিল শিশুদের সরল বর্ণ পরিচয়ের জন্য অপরিহার্য। শুধু বর্ণ পরিচয় নয়, আদর্শ চরিত্র গঠনেও ছিল সহায়ক।

বক্তারা আরো বলেন, বইটিতে অ- অসৎ সঙ্গ ত্যাগ করো, আ- আলস্য দোষের আকর, ই- ইক্ষু রস অতি মিষ্ট, ঈ- ঈশ্বরকে বন্দনা করো, ইত্যাদি আরও অনেক নীতি-আদর্শিক বাক্য শেখানো হতো।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ননী ভূষণ অধিকারী, হৃদয় আর্য, রাই কিশোরী চৌধুরী, শ্রীকান্ত দাস এবং আনন্দম্‌ ইনস্টিটিউট অব যোগ এণ্ড যৌগিক হসপিটালের পরিচালক ও দি নিউজের সম্পাদক – প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।