নওগাঁর আত্রাই আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

নওগাঁর আত্রাই আওয়ামী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

আজ (২০/০৩/২০২০) রোজ শুক্রবার রাত ৭.৪৫ মিনিটে আত্রাই উপজেলাধীন ৫ নং বিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শিপন প্রামানিক সন্ত্রাসী হামলার শিকার৷

পরিবারিক কাজ শেষে রাতে বাজার থেকে নিজ মটরসাইকেল যোগে সাহেবগঞ্জ সরদারপারা বাসায় যাবার সময় বাসা থেকে ১০০ গজ দুরে হটাৎ করে ৪/৫ জন যুবক লোহার শাবল, হাতুরি ও হাসুয়া নিয়ে অতর্কিত হামলা করলে। শিপন গাড়ি থেকে পরে যায় এবং আর্তচিৎকার করতে থাকলে পাড়ার লোকজন এসে জরো হলে সন্ত্রাসীরা শাপল ও হাতুরি রেখে পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিপনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এবং ঘটনাস্থল থেকে শাবল ও হাতুরি উদ্ধার করে পুলিশ থানায় জমা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা রুজু হয়নি।
তবে এই বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে উনি জানান, শিপন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন। সুস্থ হলে মামলা দায়ের করা হবে এবং অপরাধি যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচারের ব্যবস্থা করতে আমাদের চেষ্ঠা অব্যহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।