আটোয়ারীতে ঐতিহাসিক আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ  পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার শুভ উদ্বোধন হয়েছে।
পঞ্চগড় জেলার শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাহায্যার্থে রাশ পূজার মধ্যদিয়ে এক মাস ব্যাপী আটোয়ারীতে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলা আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সংলগ্ন মাঠে শুরু হয়েছে।
আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার রায়ের সভাপতিত্ব পঞ্চগড়ের আটোয়ারীতে আদি আলোয়াখোয়া রাশ পূূজার মেধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট।
উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের সীমান্ত ঘেষা বালিয়া এলাকায় ঐতিহ্যবাহী ঐতিহাসিক আলোয়াখোয়া রাশ মেলার ঐতিহ্য ফিরিয়ে আনার দাবী রেখে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী, আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড: আনিছুর রহমান, জেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুবাস চন্দ্র রায়, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বিপিন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ওয়াজেদ আলী, এ্যাড: ফরহাদ হোসেন প্রমুখ।
উলেখ যে, প্রতি বছর রাশ পূর্ণীমার দিন রাশ ঘোরানোও মধ্যদিয়ে মেলা শুরু হয়ে মেলায় গরু, মহিষ, ছাগল, কাঠ ও স্টলের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় হয়ে থাকে। এবং মনোরম পরিবেশে সুস্থ্য বিনোদন ও আমোদ-প্রমোদের জন্য সার্কাস, মটর সাইকেল চালনা সহ বিভিন্ন ব্যবস্থা আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।