নবীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির সদস্য নিকুঞ্জ পাল নিখিল এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি নারায়ন রায়, সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য,বাদল কৃষ্ণ বনিক,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ সকল নেতৃবৃন্দ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য নিকুঞ্জ পাল নিখিল দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ কন্যা ও ১ পুত্রসহ অসংক্য আত্মীয় স্বজন রেখে গেছেন।



